নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক আরও গভীরে যাচ্ছে, ভারতীয় রাষ্ট্রদূত - The News Lion

নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক আরও গভীরে যাচ্ছে, ভারতীয় রাষ্ট্রদূত

 


দি নিউজ লায়নঃ     নয়াদিল্লি ও ওয়াশিংটনের সম্পর্ক আরও গভীরে যাচ্ছে,  মনই মন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত তরণজিত সিং সান্ধুর। তরণজিতের দাবি, কোয়াড সম্মেলনে যেভাবে চার দেশ হাতে হাত রেখে বিভিন্ন লেনদেনে সম্মত হয়েছে, তাতে নতুন আশার আলো দেখা দিয়েছে। কোয়াড শীর্ষ সম্মেলনের সদস্য দেশগুলি হল ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া।  ই প্রথম চার দেশ একত্রে সম্মেলনের আয়োজন করে। 


যদিও ২০২০ সালে প্রতিটি দেশ আলাদা আলাদা ভাবে বৈঠক করেছিল। তবে এক ছাতার তলায় এই প্রথম বৈঠকের আয়োজন করা হয়। এই চারটি দেশের লক্ষ্য ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে কোনও নির্দিষ্ট দেশের, বিশেষত চিনের কবলমুক্ত রাখা। সম্মেলনে চার দেশের রাষ্ট্রনেতারা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে করোনা ভ্যাকসিনের সরবরাহে জোর দেন। ২০২২ সালের মধ্যে ভারত কয়েক বিলিয়ন ভ্যাকসিন সরবরাহের যে উদ্যোগ নিয়েছে, তাকে প্রশংসা করেন রাষ্ট্রনেতারা। 


জানা গিয়েছে ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে ভারতে বিনিয়োগ করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান। উৎপাদন ভারতে হবে, এরই সঙ্গে এর সরবরাহ ব্যবস্থা করবে অস্ট্রেলিয়া।   ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন রাষ্ট্রপতি জো বিডেন, জাপানের প্রধানমন্ত্রী যোশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন চার রাষ্ট্রনেতা ফোনে কথা বলেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.